টিএসপি (TSP) পণ্য রিটার্ন ও রিফান্ড পলিসি
- শপে পণ্য চেক করা: শপ থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই শপে বিক্রয়কর্মীর সামনে চেক করে কিনবেন। পরবর্তীতে সমস্যা হলে যদি পণ্যে ওয়ারেন্টি থাকে, তবে তা ওয়ারেন্টির আওতাভুক্ত হবে।
- অনলাইন অর্ডারে ম্যানুফ্যাকচারিং ত্রুটি: অনলাইন অর্ডারের ক্ষেত্রে পণ্য ডেলিভারি পাবার পর পণ্যে ম্যানুফ্যাকচারিং ত্রুটি থাকলে আমাদের হটলাইনে ২৪ ঘন্টার মধ্যে জানাতে হবে। তবে অবশ্যই সে পণ্যের গায়ে কোন স্ক্র্যাচ ফেলা যাবে না এবং পণ্যের বক্স অক্ষত রাখতে হবে, অন্যথায় তা পরিবর্তনযোগ্য নয়।
- ভুল পণ্যের ডেলিভারি: অনলাইন অর্ডারের পণ্য ডেলিভারি ম্যান থেকে রিসিভ করার পর যদি বক্স দেখে মনে হয় তা আপনার অর্ডারকৃত পণ্য না, তাহলে বক্স খুলবেন না। বক্স খুলে পণ্য ব্যবহার করলে এবং বক্স নষ্ট করলে সেই পণ্য পরবর্তীতে পরিবর্তনযোগ্য হবে না।
- ত্রুটিযুক্ত পণ্য পরিবর্তন: ত্রুটিযুক্ত পণ্য আমাদের শপ থেকে পরিবর্তনযোগ্য। এক্ষেত্রে আমাদের এক্সপার্টগণ পণ্যে ত্রুটি পর্যবেক্ষণ করে তা পরিবর্তন করার পদক্ষেপ গ্রহণ করবেন।
- পরিবর্তন চার্জ: ক্রেতা যদি ডেলিভারি ম্যানের মাধ্যমে ত্রুটিযুক্ত পণ্য পরিবর্তন করতে ইচ্ছুক অথবা পরিবর্তন করতে চান, তবে ২০০/- টাকা পরিবর্তন চার্জ প্রযোজ্য হবে। ঢাকার বাইরের ক্ষেত্রে শুধুমাত্র কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে। পণ্য আনার পর যদি পণ্য ভাঙ্গা অথবা পোড়া/জ্বলা অবস্থায় পাওয়া যায়, তবে সেই পণ্যের সম্পূর্ণ দায়িত্ব ক্রেতাকে বহন করতে হবে।
- কমপ্যাটিবিলিটি এবং মত পরিবর্তন: TSP | Total Solution Plus-এর ওয়েবসাইটে থাকা বিবরণী দেখে ক্রয়কৃত পণ্য ডেলিভারি কর্মী থেকে রিসিভ করার পর তা যদি আপনার নির্দিষ্ট ডিভাইসে সাপোর্ট না করে অথবা আপনি এখন আর কিনতে ইচ্ছুক না হন, এসকল কারণে পণ্য ফেরত অথবা পরিবর্তনযোগ্য নয়।
- সফটওয়্যার পলিসি: কোন ধরণের সফটওয়্যার বা সফটওয়্যার লাইসেন্স ক্রয়ের পর তা রিটার্ন অথবা রিফান্ডযোগ্য নয়।
- রিফান্ডের সময়সীমা: নির্দিষ্ট কারণে পণ্য রিটার্ন দেয়ার পর অথবা গ্রহণযোগ্য কারণে মূল্য রিফান্ড করতে ৩ থেকে ১০ কার্যদিবস সময় লাগতে পারে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে।
- রিফান্ড চার্জ: সকল প্রকার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস/ অনলাইন গেটওয়ে / POS পেমেন্ট রিফান্ডের ক্ষেত্রে রিফান্ড চার্জ প্রযোজ্য।
- কুরিয়ার ড্যামেজ: কুরিয়ার এর ক্ষেত্রে ক্রেতা অবশ্যই পণ্য ভাঙ্গা থাকলে অথবা প্যাকেট ছেঁড়া থাকলে কুরিয়ার থেকে পণ্য গ্রহণ করবে না। কুরিয়ারে ক্ষতিগ্রস্ত পণ্য ক্রেতা গ্রহণ করলে তা নিজ দায়িত্বে করতে হবে এবং এই ব্যাপারে পরে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
- ক্যাশব্যাক পলিসি: সম্মানিত ক্রেতাগণ যদি পেমেন্ট করার সময় কোন প্রকার ক্যাশব্যাক পেয়ে থাকেন, তাহলে রিফান্ড করার সময় ক্যাশব্যাকের সমপরিমান টাকা কেটে রাখা হবে।
Return & Refund Policy of TSP | Total Solution Plus
- Checking Products In-Store: If a customer is buying the products from our shops, please make sure to check the products in front of our sellers. Later, if any problems occur, the customer will not be entitled to any changes but will be given services based on the product’s provided description (Warranty).
- Manufacturing Defects (Online Orders): In the case of ordering online, after receiving the product, if any manufacturing issues or problems are noticed or discovered, the customer has to inform us within 24 hours via our hotline service. However, the product must not be scratched, and the product box must be intact; otherwise, it won’t be returnable.
- Wrong Product Delivery: After receiving the online order product from the delivery man, if the box looks like it is not the product you ordered, please do not open or damage the box. If you open the box, use the product, and destroy the box, the product will not be returnable.
- Changing Defective Products: If a customer receives a manufacturing defective product, the customer has to visit any of our shops where our specialists will review the product first and then take the necessary steps to change the product if it is in need of replacement.
- Replacement Charges: If a customer wants to change the defective product through our delivery service, a charge of TK. 200/- has to be paid as a replacement charge inside Dhaka. If out of Dhaka, only the Courier charge is applicable.
- Compatibility & Change of Mind: If a customer is buying any product from our website after reading the description and provided information about the particular product and receives it successfully without any faults, and later if the product is not compatible with their setup or if they do not want it anymore, they will not be allowed to change or return the product.
- Software Policy: After purchasing a software/software license, a return or refund won’t be applicable.
- Refund Timeline: With specific reasoning, product(s) will be allowed to be returned and refunded back to you within 3 to 10 working days. In the case of online purchases, the procedure may take longer to execute.
- Refund Charges: Refund charges are applicable for all kinds of Mobile Financial Services/Online Gateway/POS payment refunds.
- Courier Damage: If customers find broken or packet-damaged products, we request not to receive the product from the courier service. If the customer receives a courier-damaged product, he/she has to take his/her own liability, and any kind of complaint won’t be acceptable later.
- Cashback Adjustments: If the honorable customer gets any cashback at the time of payment, the cashback amount will be deducted while making the refund.
